jhgjhgjh
Print Admit Card      
প্রতিষ্ঠানের ইতিহাস

শেখদী আব্দুল্লাহ মোল্লা উচ্চ বিদ্যালয় ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানাধীন শেখদী এলাকায় অবস্থিত। শিক্ষানুবাগী ব্যক্তিত্ব ও সেমাজসেবক আব্দুল্লাহ মোল্লা ১৯৭৮ সলে ”শেখদী আব্দুল্লাহ মোল্লা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ১৯৭৮ সালে যাত্রা শুরু করে পর্যায়ক্রমে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শাখায় উন্নীত হয়।বর্তমানে বিদ্যালয়টি বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় পাঠ্যক্রম পরিচালনা করে আসছে। প্রভাতী ও অপরাহৃ দুইটি শিফটে বিদ্যালয়ের কার্যক্রয় পরিচালিত হয়ে আসছে। এখানে আধুনিক প্রযুক্তিভিত্তিক মাল্টিমিডিয়া সিস্টেমে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠানটিতে রয়েছে সমৃদ্ধ পাঠাগার, বিজ্ঞানাগার, কমনরুম, কম্পিউটার ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব। শিক্ষার গুনগত মান ও সুশৃঙ্খল সাথে পুরো প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতাভুক্ত করা হয়েছে। পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীরা সকলেই সাফল্যের সাথে উত্তীর্ণ হয় এবং প্রতিষ্ঠান থেকে পাশ করে যাওয়া শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মেডিকেল, বুয়েট, চুয়েট সহ  দেশখ্যাত উচ্চতর বিদ্যাপীঠে পাশ করে সমাজে লব্ধ প্রতিষ্ঠিত হয়েছে ও হচ্ছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে দক্ষ পরিচালনা পর্ষদ কার্যকর  রয়েছে। নিয়মিত শ্রেণি কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহন করে শিক্ষার্থীরা নৈতিক, আদর্শ, পরম সহিষ্ণুতা ও সহমত শেখার পরিবেশ পাচ্ছে। ক্লাসরুমের পড়া ক্লাশরুমেই সম্পন্ন করার মাধ্যমে গৃহশিক্ষকের প্রয়োজনীয়তা হ্রাস পাচ্ছে। তাছাড়া ক্রীড়া ক্ষেত্রে অত্র প্রতিষ্ঠান থানা ও জেলা পর্যায়ের অনন্য স্বাক্ষর রেখেছে।

ফেসবুকে আমরা
ভিজিটর সংখ্যা
1,254,294
as on 06 Jun, 2023 06:25 AM
© SHEKHDI ABDULLAH MOLLAH HIGH SCHOOL deneme
Developed By: Isbah IT